পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের ফলে স্থানীয় জনগোষ্ঠী ও জীববৈচিত্র্যের ওপর সৃষ্ট প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে খুলনায় দুদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের ফলে স্থানীয় জনগোষ্ঠী ও জীববৈচিত্র্যের ওপর সৃষ্ট প্রভাব, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে খুলনায় দুদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, নেটজ বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের বাস্তবায়নে বুধবার ও বৃহস্পতিবার খুলনা নগরীর সোনাডাঙ্গায় এনজিও ফোরামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সেশনে প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরেন এবং স্বাগত বক্তব্য দেন এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া।কর্মশালায় পরিবেশগত ক্ষতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদনের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবুজার, নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শাহিন ইসলাম এবং টেকনিক্যাল অফিসার সুপর্ণা মিত্র।
কর্মশালায় সাংবাদিক মোঃ আবু তৈয়ব, হাসান হিমালয়, উত্তম মণ্ডল, দীপঙ্কর রায়, সোহরাব হোসেন, সুমন আহমেদ, ইফফাত সানিয়া ন্যান্সি, মোঃ হামিদ, প্রবীর কুমার মণ্ডল, জিএম মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনু, রিয়াছাদ আলী, আলাউদ্দিন রাজা, সিকান্দার আলী, মোঃ ফসিয়ার রহমান, কনটেন্ট ক্রিয়েটর ইমরান জাহিদ, তানজিম বিনতে মাহমুদ, মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন, মোঃ সদর উদ্দিন, এফ এম বদিউজ্জামানসহ অন্যান্য সাংবাদিক অংশগ্রহণ করেন।প্রশিক্ষণের প্রথম দিনে পরিবেশগত মানবাধিকারের ধারণা, মানবাধিকার লঙ্ঘন, জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী ও জীববৈচিত্র্যের ওপর সৃষ্ট প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা স্থানীয় প্রেক্ষাপটে পরিবেশগত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন কারণ চিহ্নিত করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বাস্তবভিত্তিক বিষয় নির্বাচন, প্রতিবেদন তৈরির কৌশল, ডিজিটাল নৈতিকতা এবং ব্যক্তিগত ও পেশাগত কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এর মধ্য দিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়। খুলনা, কয়রা ও পাইকগাছা উপজেলার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও অ্যাক্টিভিস্টসহ মোট ২৪ জন এতে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ কর্মশালাটি সমন্বয় করেন বারসিকের এরিয়া অফিসার বাবলু জোয়ারদার।